Logo
Logo
×

রাজনীতি

জাতীয় শোক দিবসে অয়ন ওসমানের পক্ষে চাষাড়ায় কাঙ্গালী ভোজ

Icon

স্টাফ রিপোর্টার  

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১০:৩৬ পিএম

জাতীয় শোক দিবসে অয়ন ওসমানের পক্ষে চাষাড়ায় কাঙ্গালী ভোজ
Swapno

সর্বকালের সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের পুত্র একেএম অয়নের পক্ষে থেকে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে ।


শনিবার (১৫ আগষ্ট) দুপুরে চাষাড়া বালুর মাঠে মহানগর ছাত্রলীগ নেতা মো. শামীম হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও একেএম অয়ন ওসমানের সু- স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় । পরে দুঃস্থ অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।


উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শুভ রায়, সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আশিক রেজা শশী, শামীম রানা, গোলাম সারোয়ার শাওন, তানহা ইসলাম, লিয়ন খান, নাহিদ শেখ, গোপাল শীল, সাইফুল ইসলাম, মিলকান ইসলাম, ফয়সাল আহমেদ প্রমুখ ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন