সর্বকালের সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক এড. সুইটি ইয়াসমিনের উদ্যোগে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে ।
শনিবার (১৫ আগষ্ট) দুপুরে শহরের কলেজ রোড এলাকায় এড. সুইটি ইয়াসমিনের সার্বিক ব্যবস্থাপনায় অসহায় হতদরিদ্রের জন্য কাঙ্গালী ভোজের আয়োজন করা হয় । এসময়ে দুঃস্থ অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন তিনি ।
এসময়ে এড. সুইটি ইয়াসমিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।


