জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ যুব শ্রমিকলীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ২নং রেলগেইটে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ওবায়েদুল হক আরিফ,সাধারন সম্পাদক সৈয়দ মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক গাজী মো: লিটন, কল্যাণ সম্পাদক ফরিদ হাওলাদার,দপ্তত সম্পাদক সেন্টু, সদস্য রিপন সরকার সহ প্রমুখ।আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন আহমেদ বাবুল,মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না।


