‘নারায়ণগঞ্জের রাজনীতির মোড় সোনারগাঁ আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘুরিয়ে দিয়েছে’ বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু।
আর একই দলের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল বলেছেন, “কেন্দ্রীয় আওয়ামী লীগ সোনারগাঁয়ের এই কমিটি দিয়েছে তাই এ কমিটি নিয়ে কোনো কথা থাকতে পারে না। দিস ইজ ফাইনাল।”
এছাড়া বাংলাদেশে আওয়ামী লীগকে মেনে নিতে হলে সোনারগাঁ আওয়ামী লীগকেও মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধুরী বীরু।
গতকাল দুপুরের দিকে শহরের একটি রেস্টুরেন্ট সোনারগাঁ আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে ওই কথা বলেন তারা। সোনারগাঁ আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাড. সামছুল ইসলাম ভূঁইয়া।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু বলেন, “সোনাারগাঁয়ের এই আহবায়ক কমিটিটা এমন একটা মুহূর্তে তৈরী হয়েছে নারায়ণগঞ্জের রাজনীতির মোড়টা ঘুরিয়ে দিয়েছে। জেলায় যারা আছেন তারা এই সম্পর্কে ভাল বলতে পারবেন।
উপযুক্ত নেতৃত্বের হাতে যে আজকের ক্ষমতাটা দেয়া হয়েছে তাদেরকে আহবায়ক কমিটিতে নেয়া হয়েছে তার প্রমানটা এই করোনার সময়ে পুরো নারায়ণগঞ্জ জেলার সাতটা থানা ও পাঁচটা উপজেলার মধ্যে সুনাম করেছে সোনারগাঁয়ের করোনা যোদ্ধারা।”
তিনি বলেন, “আমার অনেক টেলিফোন এসেছে যে, সোনারগাঁয়ের মিটিং নারায়ণগঞ্জে কেন? আমি বলেছি, সারা বাংলাদেশের মিটিং বঙ্গভবনে হয় কেন? আমি প্রোগামটা যেখাইে করি সেটা সাকসেস হয় কি না? জাতির পিতা বঙ্গবন্ধু আমরা যারা আওয়ামী লীগ করি সবাই তার সন্তান। বাবার খরচ হবে। সন্তান যারা যেখানে আছেন যে করেই হোক।
আজকে এখানে মাসুম, সামসু তো সবাইকে আহবান জানাইছে সবাই কিভাবে একটি সুন্দর সংগঠন করা যায়। এই ব্যপারে আমরা আলোচনায় বসি। আসুন আমরা সবাই মিলে একসাথে ১৫আগস্টের অনুষ্ঠান করে দেখাই। মানুষ দেখুক আওয়ামী লীগ বিপদের সময় মানুষের জন্য সবাই এক হয়ে যায়।”
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল বলেন, বাচ্চু ভাই বলেছেন, “এই কমিটির জন্য আমার এক সহযোদ্ধা, আমার বন্ধু স্বপ্ন দেখেছেন। কেন্দ্র এই কমিটি ঘোষণা করেছে। এ নিয়ে কোনো কথা থাকতে পারে না। দিস ইজ ফাইনাল। দ্য উইল ডু দেয়ার ডিউটি। অফ দিজ মেটার। আর কোনো কথা থাকে না।
এই বিষয় নিয়ে কেউ পুনরাবৃত্তি কখনো করবেন না। দিস ইজ লাস্ট। সোনারগাঁও কমিটিতে এখানে আমাদের সবাই আছে। আমার হাসনাত যেমন আছে, মোশারফ ভাই আছে, কালাম ভাই আছে, বিরু ভাই আছে। সামসু ভাই এবং মাসুম ভাইয়ের নেতৃত্বে ইনশাহআল্লাহ আগামী দিনের জয়যাত্রা সফল হবে।”
তিনি আরও বলেন, “বর্ধিত সভায় কোথায় কি হচ্ছে না হচ্ছে কেন্দ্র খবর নিচ্ছে। ওবায়দুল কাদের ভাই, মির্জা আজম ভাই ঘটনার খবর নিচ্ছেন। শুধু সোনারগাঁয়ের নয় পুরো জেলার খবর নিয়েছেন। গত তিনদিন আগেও যখন আমার সাথে আজম ভাইয়ের কথা হয়েছে অনেক কথা বলেছেন। ভুল করা যাবেনা।”
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরী বীরু বলেন, “সোনারগাঁ আওয়ামী লীগের কমিটিতে কোনো পদ-পদবীর জন্য আমি কাজ করছি না। পদের জন্য বিন্দুমাত্র আশা নেই আমার। আমি দলের একজন ছোট্ট কর্মী। বাদল ভাইয়ের দেয়া দায়িত্ব পালন করছি। দলকে সংগঠনিত করার জন্য আমি আপনাদের পাশে আছি।”
তিনি আরও বলেন, “কেন্দ্র সোনারগাঁ আওয়ামী লীগের কমিটিকে অনুমোদন দিয়েছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে মেনে নিতে হলে এই কমিটিকেও মেনে নিতে হবে। তা হলেই আমাদের আশা সফল হবে। দলে যদি বিভক্তি থাকে তবে কিন্তু কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছা যাবে না। সোনারগাঁ থানা একটি ঐতিয্যবাহী থানা। সোনারগাঁ থানায় আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন।”


