যুব মহিলা লীগ নেত্রী আশার মৃত্যুতে এড. সুইটির শোক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ১০:৩০ পিএম
যুব মহিলালীগ নেত্রী আয়শা আক্তার আশার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক এড. সুইটি ইয়াসমিন।
বুধবার (১২ আগষ্ট) এক শোকবার্তায় মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক এড. সুইটি ইয়াসমিন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১১ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচটায় চানমারি নিজ বাস ভবনে অকাল মৃত্যুবরণ করেন। কেন্দ্রীয় যুব মহিলালীগের সভাপতি নাজমা আক্তারের নির্দেশ নারায়ণগঞ্জ মহানগর যুবমহিলা লীগের আহবায়ক এড. সুইটি ইয়াসমিন ঘটনাস্থলে ছুটে যান এবং পরিবারকে সান্ত্বনা দেয়।


