যুবদল নেতা রিপনের স্ত্রীর মৃত্যুতে অ্যাড. সাখাওয়াতের শোক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ১১:০৪ পিএম
বন্দর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপনের স্ত্রী খাদিজা আকতার পারুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার (১১ আগষ্ট) এক শোক বার্তায় অ্যাড. সাখাওয়াত মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মরহুমা খাদিজা আকতার পারুলকে যেনো মহান সৃষ্টিকর্তা জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার পরিবারকে এই সইবার তওফিক দান করুন, আমিন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের বন্দর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপনের স্ত্রী খাদিজা আকতার পারুল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মৃত্যুবরণ করেন।


