Logo
Logo
×

রাজনীতি

১৫ আগস্ট উপলক্ষে ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভা

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ১০:৩৬ পিএম

১৫ আগস্ট উপলক্ষে ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভা
Swapno

মুজিব শতবর্ষ উদ্যাপন কমিটির ১১নং ওয়ার্ড আওয়ামীলীগ এর উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মত বিনিময় সভা ও অয়ন ওসমানের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। মঙ্গলবার সকালে কিল্লারপুল ড্রেজার সি.বি.এ অফিসে এ মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

 

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও মুজিব শতবর্ষ উদ্যাপন কমিটির ১১নং ওয়ার্ড আওয়ামীলীগ এর আহবায়ক সেলিম আহমেদ হেনা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এড. নূরুল হুদা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা আওয়ামীলীগ ও সভাপতি ১১নং ওয়ার্ড আওয়ামীলীগ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেন সাধারণ সম্পাদক ১১নং ওয়ার্ড আওয়ামীলীগ। উক্ত সভা পরিচালনা করেন জসিম উদ্দিন সদস্য সচিব মুজিব শতবর্ষ উদ্যাপন কমিটির ১১নং ওয়ার্ড আওয়ামীলীগ।


জাতীয় শোক দিবস উপলক্ষে মত বিনিময় সভা ও অয়ন ওসমানের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আরো উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগ এর নেতৃবৃন্দ।  


সভায় সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয় মহামারি করোনা’র কারনে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মেনে এবং সবায় মাক্স ব্যবহার করে জাতীয় শোক দিবস উদ্যাপন করবো। মত বিনিময় সভা শেষে অয়ন ওসমানের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত এবং নেওয়াজ বিতরণ করা হয়।    
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন