নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও বন্দর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপনের সহধর্মিণী খাদিজা আক্তার পারুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদল ।
গতকাল সোমবার ( ১০ আগষ্ট ) এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন এবং যুগ্ম সম্পাদক শাহিন আহমেদ তার এই অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, গত ৮ আগষ্ট বন্দর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রিপনের সহধর্মিণী খাদিজা আক্তার পারুল দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঢাকা মিডফোর্ড হাসপাতালে মৃত্যু বরণ করেন ।


