মহানগর বঙ্গবন্ধু সৈনিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি অভি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৯:৫৮ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন সোয়েব মাহমুদ অভি। মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মকসুদুর রহমান জাভেদ অসুস্থ থাকায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনটির দায়িত্ব পালন করবেন কমিটির সহ-সভাপতি সোয়েব মাহমুদ অভি ।
সোমবার (১০ আগষ্ট) বিকেলে নতুন কোর্ট সংলগ্ন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের দলীয় কার্যালয়ে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী এবং মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকাশসহ কমিটির নেতৃবৃন্দ এক আলোচনা শেষে মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি সোয়েব মাহমুদ অভিকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করেন ।


