এবারের ঈদটা কেমন কাটলো এমন প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, এবারের পরপর দুটো ঈদ গেছে। আমার জেলখানার জীবনে বহুবার ঈদ গেছে।
জেলাখানার জীবনে ঈদগুলো মোটামুটি কিছুটা আনন্দের ছিল, মাধুর্যের ছিল, সৌন্দর্য ছিল, জামাত ছিল, কোলাকুলি ছিল। কিন্তু এ ঈদে সেটা ছিলনা, সে কারণে আমি মনে করি ঈদ হয়েছে আলহামদুল্লিল্লাহ কিন্তু একটি ডিপ্রেশন কাজ করেছে।
যে আমার মানুষকে কোলাকুলি করতে ভালো লাগে। এবার মানুষ মানুষের কাছে আসতে পারে নি। এ বিষয়টা আমার কাছে খুব কষ্ট লেগেছে। আল্লাহ আমাদের কবে ক্ষমা করবেন। আমার মনের হয় যে যার যার ধর্ম মতে ক্ষমা চাওয়া উচিত।
আশাকরি সামনের দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমদের ক্ষমা করবেন এবং এ আবারও পৃথিবীটা সুন্দর হবে। গতবছরের ঈদটা কেমন কেটেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদকে আমি খুব ইনজয় করি।
আল্লাহতায়ালা আমাদের খুশির দিন দিয়েছেন। খুশির দিনকে খুশি করাই ভালো। গতবারও খুশিতে কাটিয়েছিলাম, এদিন আমার ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন নিয়ে উদযাপন করার চেষ্টা করেছি।
শান্ত আহম্মেদের উপস্থাপনায় বর্তমানের আলোচিত বিষয়গুলো নিয়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ রয়টার্সের বিশেষ আয়োজন ‘সমসূত্র’ নামক একটি অনুষ্ঠানে আলোচনায় তিনি এসব কথা বলেন।
গত বুধাবার রাতে প্রচারিত এ অনুষ্ঠানে তার সঙ্গে আরও আলোচনা করেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী এবং চুয়াডঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী।
শামীম ওসমান বলেন, আমি একটা বলতে চাই, আমরা তিনটা জেনারেশন পার হয়েছি। একটা জেনারেশন ছিল এইযে নিক্সনেরসহ আব্বা আমাদের পূর্ব পুরুষরা আমদের বড় ভাইরা ছিলেন।
আমাদের পূর্ব পুরুষরা তারা তাদের কাজটি করেছেন। আমি আজকে নতুন প্রজন্ম তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। কালকে আমি থাকবো কি না এ কথাটা বলতে পারি না।
একটা প্রজন্ম আরেকটা প্রজন্মের জন্য কিছু করতে হয়। আমাদের পূর্ব প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে, তাঁর আহ্বানে সারা দিয়ে এ দেশটাকে স্বাধীন করেছে।
তিনি আরও বলেন, আমি যোদ্ধা বলি তাকে যে সব যুদ্ধে জয় করতে পারে। যদি সে মনে করে আমার সাথে দশ হাজার লোক আছে তাহেলে সে হয়তো একটা যুদ্ধে জিতবে।
কিন্তু মানুষ যদি মনে করে আমার সামনে কেউ আছে, যেমন সাড়ে সাত কোটি মানুষের উপরে ভর করে কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতা ডিক্লার দেন নি বরং সাড়ে সাত কেটি মানুষ মনে করেছিল বঙ্গবন্ধু তাদের সামনে আছেন।
এ সাহস নিয়েই কিন্তু পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। ঠিক সেই লোকটিকে যিনি আমাদের স্বপ্ন দেখালেন, দেশটাকে স্বাধীন করলেন, আমদের একটা নতুন দেশ দিলেন, জাতি দিলেন, আমদের স্বপ্নের নায়ক বলা চলে জাতির পিতা, তাকে এবং তার পরিবারকে আমরা হত্যা করালাম।
পরিবাররের বাইরেও তার আত্মীয়-স্বজন এবং চার জাতীয় নেতাকে হত্যা করলাম। আজকে যদি বঙ্গবন্ধুকে হত্যা করা না হতো, তাহলে ৩০ বছর আগেই আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুরকে বিট করতাম। আমরার হয়তো জাপানের সাথে টেক্কা দিতাম আজকে।
বঙ্গবন্ধুকে হত্যা করে আমদের ধ্বংস করা হয়েছে। আমর জানতাম না জাতিক জনকের কন্য আবার আমদের মাঝে ফিরে আসবেন। একথা চিন্তুাও করিনি যে আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসবে। আমাদের একটাই দাবি ছিল বঙ্গবন্ধু হত্যার বিচার করা।
শামীম ওসমান আরও বলেন, রাজনীতিটাকে আমি এবাদত মনে করি। মানুষের জন্য অনেক কিছু করার সুযোগ আছে। যদি আমার নিজের চিন্তা না করি আর কি। এটার মধ্যে যে সন্তষ্টি ও আনন্দ আছে এটার মজা যে একবার পোয়ে যায় সে রাজনীতি করে।
নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর একটি বক্তব্যে বলেছিলেন, নারায়ণগঞ্জের একজন রিক্সাওয়ালাও শামীম ওসমানকে ভয় পায় না এবং এটাও বলেছেন যে আপনি একজন গডফাদার এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হেল তিনি বলেন, আইভী কে, কী বললো, আমি এটা শুনিও নাই, জানিও নাই এর উত্তর দিতেও চাইনা।
আকাশে যখন সূর্য ওঠে তখন সবাই দেখে। আবার যখন চাঁদ ওঠে তাও সবাই দেখে। উনি যেটা বলেছে, উনি আমারচেয়ে বেশি কোয়ালিফাইড লোক তার জ্ঞান বেশি, বুদ্ধি বেশি, ছোট বোন হলেও তাকে আমি অনেক শ্রদ্ধা করি।
স্বাস্থ্য মন্ত্রী অযোগ্য কিনা এ বিষয়ে জানতে চাইলে শামীম ওসমান বলেন, যোগ্যতা অযোগ্যতা বিষয়টাকে মাথায় নিতে হবে। একটা জিনিস যে ’৯৮ এবং ’১১ তে বলছিল মন্ত্রী হতে, আমি হইনি। আমাকে জিজ্ঞাস করা হয়েছিল কেন হয় নি। আমি মনে করেছিলাম আই এ্যাম নট প্রিপেয়ার্ড।
ধরেন আমি খুব যোগ্য, কিন্তু মানুষ মনে করেছে যে আমার কারণে এ প্রব্লেমটা সৃষ্টি হয়েছে। তাহলে আমার যদি দায়িত্ববোধ থাকে, আমার যদি নেত্রীর প্রতি, দলের প্রতি আনুগত্য থাকে তাহলে আমি নিজ দায়িত্বে কিন্তু আমরার যোগ্যতা থাকা সত্বেও সরে যাাব। ফর সেভ মাই কান্ট্রি, পার্টি লিডার। এ কথাটাই আমি বলেছিলাম যে আমাকে প্রশ্ন করেছিল তুমি কেন মন্ত্রী হলে না।
আমি তখন বলেছিলাম, আমার কারণে আমার নেত্রীর গায়ে ময়লা পরবে এমন মন্ত্রীত্বের আমার দরকার নাই। এদশে রাজাকারও মন্ত্রী হয়েছে, চোর-বাটপারও মন্ত্রী হয়েছে। জনগণ যদি ভেতর থেকে রাস্তার পাশে দেখার পরে আদর করে। আমাদেরকেও কম বেশি রাস্তার মানুষে আদর করে পাগলেও চিনে। আমি যখন এলাকায় যাই তখন পাগলেও দাঁড়িয়ে থাকে।
পাগলের নামও আমি জানি, পাগলেও আমার নাম জানে। মানুষের সালাম দেখলে এবং হাসি দেখলে বোঝা যায় সে অন্তর থেকে দিয়েছে। জীবনে মন্ত্রী হওয়াটা বড় কথা না। অন্তর থেকে মানুষের ভালোবাসা পাওয়া হচ্ছে বড় কথা। পলিটিশিয়ানের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জনননেতা হওয়া, মন্ত্রী বা অন্য কিছু হওয়া না।
তিনি বলেন, মানুষ যদি মনে করে আমার কারণে ভুল হচ্ছে, আর আমি যদি মনে করি আমি যোগ্য, তাহলে আমারে মনে হয় এটা আমার দায়িত্ব এ জায়গা থেকে সরে আসা।
আমি নিশ্চিত যে পরিমাণ কষ্ট করে একমণ দুধ তৈরি করা হয়েছে সেটা যদি নষ্ট করে দেওয়া হয় আমাদের মাথা হেট করে দেওয়া হয় এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য করা হয়েছে। এ দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আবহেলা করতে পারবেন না।


