জাতীয় শোক দিবস পালনে মাসদাইর আ’লীগের প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ১০:২৪ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বৃহত্তর মাসদাইর আওয়ামীলীগের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল শুক্রবার (৭ আগষ্ট) সন্ধ্যায় বৃহত্তম মাসদাইর আওয়ামীলীগের সভাপতি মো. মতিউর রহমান প্রধান ও সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত মন্ডল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভার আয়োজন করেন ।
সভায় করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস কমসূচি যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয় ।
প্রস্তুতি মূলক সভায় আরোও উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার আলহাজ্ব মীর জাকারিয়া জাকির, ৮ নং ওয়ার্ড মেম্বার আতাউর রহমান প্রধান, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি এনায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খিদির আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক শাজাহান মাতবর, প্রচার সম্পাদক মো. হীরন, আওয়ামীলীগ নেতা হাসান আলী দেওয়ান, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, আব্দুল গাফফার, মো. রবিউল ইসলাম রানা, মো. আশ্রাফ, ফতুল্লা থানা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, মহিলা লীগ নেত্রী পুকি বেগমসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


