Logo
Logo
×

রাজনীতি

শেখ কামালের জন্মদিনে জেলা আ’লীগের উদ্যোগে দোয়া

Icon

স্টাফ রিপোর্টার  

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০, ১০:৪৫ পিএম

শেখ কামালের জন্মদিনে জেলা আ’লীগের উদ্যোগে দোয়া
Swapno

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের ২নং রেল গেইটস্থ  আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।


এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সহ- সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো.শহীদ বাদল, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেস, দপ্তর সম্পাদক এম এ রাসেল, কার্যকরী সদস্য মুজাহিদুর রহমান হেলো সরকার, আমজাত হোসেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজির মাদবর,সাধারণ সম্পাদক আল -মামুন, নারায়ণগঞ্জ জেলার ব্যাংক ফেডারেশনের সভাপতি আব্দুল কাদির, আওয়ামীলীগ নেতা লায়ন মাহবুবুর রহমান বাবুল, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন বিএ,  বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সভাপতি জসীম উদ্দিন, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. শাহজাহান প্রমুখ ।


দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, এই মাসের ১৫ আগষ্ট আমাদের জাতির পিতা শাহাদাৎ বরন করেছিল । আবার এই মাসেই তারই পুত্র শেখ কামাল জন্ম গ্রহণ করেছেন। আমরা তার জন্য দোয়া করব।


জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল বলেন, আমাদের এমাসে দলীয় কার্যক্রমের সাথে সাথে ত্রান প্রদান করা ও বৃক্ষ রোপন করার কার্যক্রম অব্যহৃত থাকবে। 


আপনারা জানেন, বঙ্গমাতা ফজিলাতুন নেছার জন্মদিন সামনে। জাতির পিতার সহধর্মীনীর জন্মদিন আমরা পালন করব। আপনারা আরও জানেন ১৭ আগষ্ট বিভিন্ন জায়গায় বোমা হামলা হয়েছিল। সেই দিবসটি হচ্ছে একটি নেককার দিবস। সেই দিবস উপলক্ষে আমাদের বিভিন্ন জায়গায় আলোচনা সভা থাকবে।

২ ১ আগষ্ট গ্রেনেট হামলা হামলা দেওয়া হয়েছিল আমাদের প্রাণ প্রিয় নেত্রীর উপর।  এ পৃথিবী থেকে তাকে জোর করে তাড়িয়ে দেওয়ার জন্য তার উপর বোমা নিক্ষোপ করা হয়েছিল। ঢাকার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তাক্ত ছিল সেদিন। সে দিবসটিও আমরা যথাযথ ভাবে উদযাপন করব।


পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ কামালসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের  বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন