Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জ আ.লীগে পরিবর্তনের আভাস!

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৩:৪৫ পিএম

না.গঞ্জ আ.লীগে পরিবর্তনের আভাস!
Swapno

সামনেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন। তবে, কবে নাগাদ সম্মেলন হবে তা এখন পর্যন্ত ঠিক না হলেও বলা হচ্ছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি বছরেই এই সম্মেলন হতে পারে।

এদিকে এবারের সম্মেলনে নেতৃত্বের পরিবতর্নের আভাস ও গুঞ্জন শোনা যাচ্ছে সর্বত্র। বলা হচ্ছে, তরুণ নেতৃত্বকেই প্রাধান্য দেওয়া হবে। বিশেষ করে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে যাদের অতীত রেকর্ড ভালো। তবে, অন্যদল থেকে আসা ব্যক্তিদেরকে নেতৃত্বে আনা হবে না বলেই নিশ্চিত হওয়া গেছে।

সূত্র বলছে, কেন্দ্র চাইছে যোগ্যতম ব্যক্তির হাতেই নেতৃত্ব তুলে দিতে। সে ক্ষেত্রে দলের অনেক সিনিয়র নেতারা চাইছেন, সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করতে। আর সেটি হলে যোগ্যরাই নেতৃত্বে আসবে। তবে, স্থানীয় রাজনীতিতে জড়িতরা চাইছেন সিলেকশন হোক। গ্রুপিং আর লবিংয়ের কারণে এখানকার দুই ধারায় বিভিক্ত আওয়ামী লীগের নেতৃত্ব। সিলেকশন হলে উভয় পন্থীর মধ্যেই নেতৃত্ব বণ্টন করতে হবে। কিন্তু প্রভাবশালী একটি মহল নিজের নিয়ন্ত্রণেই রাখতে চাইছে নতুন কমিটি দুটি। বিশেষ করে মহানগর কমিটি তাদের নিয়ন্ত্রণে থাকুক সেটিই চাচ্ছেন তারা।

এদিকে তৃণমূল চাচ্ছে, তরুণদের হাতে নেতৃত্ব আসুক। প্রবীণ নবীনদের সমন্বয় সকলের সাথে আলোচনা করে কর্মী বান্ধব নেতা নির্বাচন করা হোক। যাতে যারাই নেতা হবেন, তাদের দ্বারা যাতে কর্মীরা মূল্যায়িত হয়।

কেননা, ইতোপূর্বে যারাই নেতৃত্বে এসেছেন বলয় কেন্দ্রিক রাজনীতিতে অভ্যস্ত হয়ে পড়েছেন। নিজ অনুসারি ছাড়া দলের তৃণমূলদের প্রতি ছিলেন উদাসীন। এ নিয়ে দলটির মধ্যে ক্ষোভও রয়েছে।

এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বেলন, এখন সাংগঠনিক কার্যক্রম সবই বন্ধ। ঈদের পর সব কিছু স্বাভাবিক হলে তখন কেন্দ্র সিদ্ধান্ত নিবে কী করবে। তবে, আগামী বছরের আগে কিছু হবে বলে মনে হয় না। আমরাও চাই সময় মতো সম্মেলন হোক। এতে নেতৃত্বের গতিশীলতা বজায় থাকে।
 
প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ অক্টোবর আব্দুল হইকে সভাপতি, ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিনিয়র সহসভাপতি এবং আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিনি সদস্যের জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এরপর ২০১৭ সালের ২৫ নভেম্বর ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন দলটির সভানেত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা। 

এছাড়া ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর বাসভবনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আনোয়ার হোসেনকে সভাপতি ও অ্যাডভোকেট খোকন সাহাকে সাধারণ সম্পাদক হিসেব ঘোষণা করে আংশিক কমিটি অনুমোদন করা হয়।

কথা ছিল সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার। কিন্তু দীর্ঘ দুই বছর তিন মাস পর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আসে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন