Logo
Logo
×

রাজনীতি

তারেক রহমানের আর্থিক সহায়তা পেলেন তিন ছাত্রদল নেতার পরিবার

Icon

প্রকাশ: ০১ মে ২০২০, ১১:২৫ পিএম

তারেক রহমানের আর্থিক সহায়তা পেলেন তিন ছাত্রদল নেতার পরিবার
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান প্রদত্ত বিগত সময়ে রাজপথে আন্দোলনে নিহত, নির্যাতিত, ক্ষতিগ্রস্থ, জেলখাটা অসহায় নেতাকর্মীদের পরিবারের মাঝে অার্থিক সহায়তা দেয়া হয়েছে।

শুক্রবার ( ১ মে ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা শহীদ মোহাম্মদ মোকলেছুর রহমান, শহীদ মোহাম্মদ শওকত, মোহাম্মদ রায়হানের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। পৃথক আয়োজনের মাধ্যমে রূপগঞ্জের নিহত দুই ছাত্রদল নেতা ও ফতুল্লার অসুস্থ এক ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে তাদের পরিবারের কাছে সকল আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয় ।

জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি জানান, বিগত গনতান্ত্রিক আন্দোলনে নিহত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা শহীদ মোহাম্মদ মোকলেছুর রহমান, শহীদ মোহাম্মদ শওকত ও অসুস্থ মোহাম্মদ রায়হানের
পরিবারকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, সাধান সম্পাদক খায়রুল ইসলাম সজিব,জেলা যুবদলের  যুগ্নসম্পাদক ইমন সাংগঠনিক সম্পাদক সোহেল, জেলা ছাত্রদল নেতা আবু মাসুম,হোসেন বাবু, সুলতান, মাসুদ, বাবু প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন