Logo
Logo
×

রাজনীতি

নাসিম ওসমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ও দোয়া

Icon

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৯:০৪ পিএম

নাসিম ওসমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ও দোয়া
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তারঁ সহধর্মিণী পারভীন ওসমান ও আজমেরী ওসমানের পক্ষে তাঁর সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নাসিম ওসমান স্মৃতি দুঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে মাসদাইর কেন্দ্রীয় পৌর কবরস্থানে মরহুমের সমাধিতে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। 

 

এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীরা ফুলে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে সকাল থেকেই কোরআন তেলোয়াত ও বিভিন্নস্থানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো.তরিকুল ইসলাম লিমন, নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্রেক্সি শ্রমিক কমিটির সভাপতি জামাল হোসেন, কার্যকারী সভাপতি মো. মুকুল মিয়া, সহসভাপতি মো আলমগীর হোসেন, সহ সম্পাদক মজিবুর রহমান, আব্দুর মালেক, আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক বাবুল সহ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন