Logo
Logo
×

রাজনীতি

নাসিম ওসমানের কবর জিয়ারত করলেন জেলা ও মহানগর জাতীয় ছাত্র সমাজ

Icon

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৮:২২ পিএম

নাসিম ওসমানের কবর জিয়ারত করলেন জেলা ও মহানগর জাতীয় ছাত্র সমাজ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদাত হোসেন রূুু ও মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহ আলম সবুজের নেতৃত্বে মাসদাইর কেন্দ্রীয় পৌর কবরস্থানে নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হোসেন, সাংগঠনিক অহিদুল ইসলাম বন্ধন, মহানগরের সাধারণ সম্পাদক ফয়সাল উল্লাহ, সিনিয়র সহসভাপতি শুভ ভূইয়া, যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

প্রসঙ্গত ২০১৪ সালের ৩০ এপ্রিল ভারতের রাজধানী দিল্লীর দেরাদুনে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান। সে সময় তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ জুড়ে শোকের ছায়া নেমে আসে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন