Logo
Logo
×

রাজনীতি

শাহিনের পিতা’র মৃত্যুতে মহানগর যুবলীগের সাজনু-উজ্জ্বলের শোক

Icon

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ০৮:১৫ পিএম

শাহিনের পিতা’র মৃত্যুতে মহানগর যুবলীগের সাজনু-উজ্জ্বলের শোক
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সহ-সভাপতি মো. আমিনুর রহমান শাহিনের পিতা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর যুবলীগের সভাপতি সভাপতি শাহাদাত হোসেন সাজনু ও সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বলসহ ২৭টি ওয়ার্ডের নেতা-কর্মীরা। শুক্রবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন তারা।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৫টা ৪০মিনিটে শহরের নিতাইগঞ্জ নলুয়া রোডর নিজ বাড়িতে ইন্তেকাল করেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সহসভাপতি মো. আমিনুর রহমান শাহিনের পিতা হাজী আকবর আলী মুন্সী (৯৫) মৃত্যুবরণ করেন (ইন্নাল্লিল্লাহি........রাজিউন)।

 

এক শোক বার্তায় নেতৃবৃন্দ আমিনুর রহমান শাহিনের পিতা হাজী আকবর আলী মুন্সী’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু বলেন, হাজী আকবর আলী মুন্সী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন সৈনিক ছিলেন। তার অবদান নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ চিরদিন স্মরণে রাখবে। যোগ্য পিতা হিসেবে তিনি মহানগর যুবলীগ তাকে চিরদিন মনে রাখবে। আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে তার রুহের মাগফেরাত কামনা করছি।

 

নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বল বলেন, মহানগর যুবলীগের সহসভাপতি মো. আমিনুর রহমান শাহিনের পিতা হাজী আকবর আলী মুন্সীর মৃত্যুতে আমরা একজন যোগ্য অভিভাবককে হারালাম। তাঁর অবদান নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সকল নেতা-কর্মীরা চিরদিন স্মরণে রাখবে। আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে তার রুহের মাগফেরাত কামনা করছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন