Logo
Logo
×

রাজনীতি

৮নং ওয়ার্ডে যুবদল নেতা সাগর প্রধানের সচেতনতামূলক মাইকিং 

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৮:২৫ পিএম

৮নং ওয়ার্ডে যুবদল নেতা সাগর প্রধানের সচেতনতামূলক মাইকিং 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মহামারি করোনা ভাইরাসের প্রভাবে নারায়ণগঞ্জ জেলায় দেয়া হয়েছে লকডাউনের ঘোষণা। তবে তা উপেক্ষা করে হরহামেশাই বাইরে বের হচ্ছে মানুষ। মানুষকে সচেতন করতে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮নং ওয়ার্ডে সচেতনতা মূলক মাইকিং করেছেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান। 

 

বুধবার (২২ এপ্রিল) ৮নং ওয়ার্ডের বিভিন্ন অলি-গলিতে হ্যান্ড মাইক নিয়ে মাইকিং করে তিনি জনসাধারণকে জনসচেতন করেন। মানুষকে অযথা বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি। 

 

সাগর প্রধান বলেন, আমরা আমাদের ওয়ার্ডে ৬টি স্বেচ্ছাসেবী টিম তৈরি করেছি। যারা করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া, মানুষকে সচেতন করা প্রভৃত কাজ করবে। প্রতিদিনই আমরা মানুষকে সচেতন করার জন্য বের হই। এছাড়া আমার সামর্থ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করে যাচ্ছি।  

এসময় আরো উপস্থিত ছিলেন, মনজুরুল আলম মূসা, ওয়াসিম, মেহেদি, সানাউল্লাহ, রেদওয়ান, শাওন।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন