Logo
Logo
×

রাজনীতি

জেলা জাসদ সভাপতি আবদুস সাত্তারের মৃত্যুতে আরজু ভূঁইয়ার শোক প্রকাশ

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১১:০৯ পিএম

জেলা জাসদ সভাপতি আবদুস সাত্তারের মৃত্যুতে আরজু ভূঁইয়ার শোক প্রকাশ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা জাসদের সভাপতি, ফতুল্লার কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সাত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আরজু রহমান ভূঁইয়া।

 

এক শোক বার্তায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আরজু রহমান ভূঁইয়া মরহুম আবদুস সাত্তারের আত্মার মাহফেরাত কামনার পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার বার্ধক্যজনিত কারণে সোমবার (২০ এপ্রিল) ভোরে দেওভোগ পানির ট্যাংকি এলাকায় নিজ বাসভবনের ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সোমবার বাদ যোহর দেওভোগ মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়। 

 

প্রবীণ রাজনীতিক আব্দুস সাত্তার প্রতিষ্ঠালগ্ন থেকে আমৃত্যু জাসদের রাজনীতিতে যুক্ত ছিলেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন