Logo
Logo
×

রাজনীতি

জেলা জাসদ সভাপতি আবদুস সাত্তারের মৃত্যুতে জেলা আ`লীগের শোক প্রকাশ

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৮:০৮ পিএম

জেলা জাসদ সভাপতি আবদুস সাত্তারের মৃত্যুতে জেলা আ`লীগের শোক প্রকাশ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা জাসদের সভাপতি, ফতুল্লার কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সাত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। 

 

এক শোক বার্তায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সেক্রেটারি আবু হাসনাত শহীদ মো.বাদল মরহুম আবদুস সাত্তারের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, বাংলাদেশ স্বাধীন হবার আগে থেকেই সাত্তার ভাইয়ের সাথে আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। তিনি অত্যন্ত সহজ-সরল ও নির্লোভ জীবন যাপনে অভ্যস্ত ছিলেন। সবার সাথে মিশুক প্রকৃতির লোক ছিলেন। রাজনীতিবিদরা তাকে একজন স্বজ্জন ব্যক্তি হিসেবেই জানতো। নারায়ণগঞ্জের রাজনীতিতে একজন ভালো মানুষ চলে যাওয়ায় শুণ্যতা তৈরি হলো। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ সাত্তার ভাইকে জান্নাতবাসী করুন। 

 

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার বার্ধক্যজনিত কারণে সোমবার (২০ এপ্রিল) ভোরে দেওভোগ পানির ট্যাংকি এলাকায় নিজ বাসভবনের ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সোমবার বাদ যোহর দেওভোগ মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়। 

 

প্রবীণ রাজনীতিক আব্দুস সাত্তার প্রতিষ্ঠালগ্ন থেকে আমৃত্যু জাসদের রাজনীতিতে যুক্ত ছিলেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন