স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ শহরের ১৪নং ওয়ার্ড বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও হকার্স নেতা বিকাশ সাহা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
রোববার (১৮ এপ্রিল) সকাল ৭টায় তিনি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেইন প্রিন্স জানান, গতকাল বিকাশ সাহা ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন। আজ সকাল ৭টায় তার মৃত্যু হয়।


