Logo
Logo
×

রাজনীতি

পরিবহন ও গার্মেন্ট শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিলেন আশা

Icon

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৮:৪০ পিএম

পরিবহন ও গার্মেন্ট শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিলেন আশা
Swapno


স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাসের কারণে কর্মহীন পরিবহন ও গার্মেন্ট শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা।

 

বুধবার (৮ এপ্রিল) দুপুরে মহানগর শ্রমিক দলের নেতৃবৃন্দদের কাছে এ খাদ্য সামগ্রী তুলে দেন।

 

এ সময় মহানরগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাউছার আশা বলেন, করোনা ভাইরাসের কারণে দিন মজুর খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। বর্তমান তারা পরিবার পরিজনদের নিয়ে খুব কষ্টে দিন যাপন করছে। তাই আমার এই ক্ষুদ্র চেষ্টায় কিছুটা হলেও তাদের কষ্ট লাগব হবে।
তিনি বলেন, যেহেতু আপনারা শ্রমিক দলের রাজনীতি করেন, তাই আপনাদের এই খাদ্য সামগ্রী বিতরণের দায়িত্ব দিলাম। কারন আপনারাই এগুলোর সঠিকভাবে বন্টন করতে পারবেন।

 

আশা বলেন, আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই মহামারি থেকে অতি দ্রুত আমাদের মুক্ত করেন। সেই সাথে আপনাদের প্রতি আমার আহবান থাকবে সবাই সর্তক থাকবেন। বাড়িতে থাকুন অপ্রয়োজনে বাহিরে বের হবেন না। নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ থাকতে সহযোগীতা করুন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন