Logo
Logo
×

রাজনীতি

জাফরুল হাসান এর মৃত্যুতে মামুন মাহমুদ এর শোক

Icon

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০৫:৪৯ পিএম

জাফরুল হাসান এর মৃত্যুতে মামুন মাহমুদ এর শোক
Swapno

যুগের চিন্তা রিপোর্ট :  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা,  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল এর সাবেক সাধারণ সম্পাদক,  প্রখ্যাত শ্রমিক নেতা জনাব জাফরুল হাসান’র ইন্তেকালে  নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন এর সকল নেতাকর্মীর পক্ষ থেকে  গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।  


মঙ্গলবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মামুন মাহমুদ বলেন, জাফরুল হাসান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা এবং দীর্ঘদিন শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ছিলেন, সেই সুবাধে উনি আমাদের সিদ্ধিরগঞ্জ এর বাসিন্দা ছিলেন। 


সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ-সংগঠন এর জন্য দিক নির্দেশনা প্রদানকারী  অতি আপনজন ও মুরুব্বি ছিলেন। আমরা যেকোন সাংগঠনিক প্রয়োজনে এবং সমস্যায় ওনাকে সবসময় পাশে পেতাম। 


৯০ এর স্বৈরাচার বিরুধী আন্দোলন সিদ্ধিরগঞ্জে অত্যান্ত গতিশীল ছিলো ওনার প্রত্যক্ষ দিক-নির্দেশনায়। ওনার এই মৃত্যুতে বিএনপি হারালো একজন সৎ ও পরিশ্রমী সংগঠককে আর আমরা নারায়ণগঞ্জবাসী হারালাম আমাদের একজন অকৃত্রিম বন্ধু ও শুভাকাঙ্ক্ষী। 
আমি জাফরুল হাসান এর রুহের মাগফেরাত কামনা করছি এবং ওনার পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।


প্রসঙ্গত, ৬ মার্চ (সোমবার) ঢাকার একটি হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজেউন) । 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন