Logo
Logo
×

রাজনীতি

জেলা ছাত্রদলের উদ্যোগে তিন থানায় খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০৮:২৪ পিএম

জেলা ছাত্রদলের উদ্যোগে তিন থানায় খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪) : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির সার্বিক তত্ত্বাবধানে ফতুল্লা , আড়াইহাজার, রূপগঞ্জসহ তিন উপজেলার   দুঃস্থ ও অসহায় মানুষের খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ।

মঙ্গলবার ( ৩১ মার্চ ) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা ছাত্রদলের উদ্যোগে তিন উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা দুঃস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ সামগ্রী বিতরণ করেন ।

জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির পক্ষ থেকে আড়াইহাজার উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করেন ছাত্রদল নেতা জুবায়ের জিকু, ফতুল্লা থানায় খাদ্য সামগ্রী বিতরণ করেন  ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী, আল আমিন, আতাই রাব্বি, শান্ত, এবং  রূপগঞ্জ উপজেলায় খাদ্য বিতরণ করেন ছাত্রদল নেতা শফিক সরকার, মেহেদী হাসান মিঠু, মোহাম্মদ ইসহাক, বাবু, নয়ন প্রমুখ ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন