Logo
Logo
×

রাজনীতি

হতদরিদ্রদের মাঝে মহানগর বিএনপি নেতা সজলের খাদ্য সামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০২:২৫ পিএম

হতদরিদ্রদের মাঝে মহানগর বিএনপি নেতা সজলের খাদ্য সামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সার্বিক সহযোগিতায় মরনঘাতী নোবেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে গৃহবন্দি হয়ে যাওয়া হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক, হ্যান্ড স্যা‌নিটাইজার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ।

 

রোববার (২৯ মার্চ ) সকালে মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে নগর খানপুর এলাকায় ঘুরে ঘুরে বেকার হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে  চাল, ডাল, আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন মনিরুল ইসলাম সজল । এ সময়ে এলাকায় করোনা সংক্রমণ রোধে রাস্তা ও বাড়ি ঘরের আশপাশে আঙ্গিনায় বিশুদ্ধকরণ জীনাণুনাশক স্প্রে করেন তিনি ।

 

মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম সজল বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের সকলকে নিরাপদ থাকার কোন বিকল্প নেই । নিরাপদে থাকার সবচেয়ে ভালো উপায় হলো নিজ গৃহে অবস্থান করা । অযথা বাইরে বের না হওয়া। কিন্তু এ সময়ে সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে বেঁচে থাকার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা প্রতিটি সামর্থবান মানুষের একান্ত কর্তব্য। তাই আমরা নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন এই দূর্যোগ থেকে আমাদের সকলকে হেফাজত করুন।

এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, সদস্য সাইফুল ইসলাম আপন, ছাত্রদল নেতা আলামিন, আসাদুজ্জামান, রিদোয়ান খন্দকার আনন্দ, সেন্টু সরকার প্রমুখ ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন