Logo
Logo
×

রাজনীতি

হতদরিদ্র একশত পরিবারের খাবারের দায়িত্ব নিলেন রাজিব

Icon

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০৬:০৮ পিএম

হতদরিদ্র একশত পরিবারের খাবারের দায়িত্ব নিলেন রাজিব
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ): বিশ্বব্যাপী নোবেল করোনা ভাইরাস ( কোভিড -১৯) সংক্রমণ রোধে গৃহবন্দি হয়ে যাওয়া বেকার হতদরিদ্র অসহায় দিনমজুর ও রিক্সাচালক পরিবারের করোনা দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত একশত পরিবারের দুবেলা খাবারের দায়িত্ব নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব ।

 

শনিবার ( ২৮ মার্চ ) বিকেলে নগরীর মিশনপাড়া   এলাকায় ঘুরে ঘুরে হতদরিদ্র অসহায় দিনমজুর ও রিক্সাচালক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলুসহ খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন মাশুকুল ইসলাম রাজিব ।

 

এ বিষয়ে মাশুকুল ইসলাম রাজিব বলেন, করোনা ভাইরাস বর্তমানে সারা বিশ্বে ছড়িয়ে পরেছে এবং সমগ্র মানবজাতির জন্য এক মহামারি রূপ ধারন করেছে।আমাদের দেশেও এর প্রভাব বিস্তার করেছে । করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশ দশদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে । করোনা ঝুঁকিতে বন্ধ করে দেওয়া হয়েছে মিল ফ্যাক্টরীসহ দোকানপাট ও যোগাযোগ ব্যবস্থা । ফলে এক প্রকার গৃহবন্দি হয়ে পড়েছে সাধারণ মানুষ । এমনটা অবস্থায় অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ গুলোও ।

 

তিনি বলেন, নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও খেঁটে খাওয়া পরিবারগুলো কোন দলের নয় । দলমত নির্বিশেষে অসহায় লোকজনের ঘরে ঘরে ক্ষুদ্র সামর্থ অনুযায়ী আমাদের কিছু করার চেষ্টা তাদের জন্য । সেই লক্ষ্যেই করোনা দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত একশ পরিবারের মাঝে আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে । দেশের বর্তমান পরিস্থিতিতে প্রতিটি বিত্তবান ব্যক্তির উচিৎ এই মানুষ গুলোর পাশে এসে দাঁড়ানো এবং তাদের সহযোগী করা ।

 

তিনি আরোও বলেন,  করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। দূর্যোগপূর্ণ এই মুহুর্তে সকলের ঐক্যবদ্ধ প্রতিরোধের কোন বিকল্প নেই।

 

এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সহ-সভাপতি আক্তার হোসেন সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক আঃ জব্বার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রবিন, জেলা ছাত্রদল নেতা সালাউল ইসলাম স্বর্না, রিয়াজ হাসিব সিফাত, আঃ আজিজ, নাজমুল হাসান রাব্বি, মোঃ আকাশ প্রমুখ ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন