Logo
Logo
×

রাজনীতি

করোনা রোধে মহানগর ছাত্রদলের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

Icon

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০৬:০২ পিএম

করোনা রোধে মহানগর ছাত্রদলের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল।

 

শনিবার (২৮ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ ও সেক্রেটারি মমিনুর রহমান বাবুর নির্দেশনায় ছাত্রদল নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়া ছাত্রদলের একটি টিম বিভিন্ন ওয়ার্ডে জীবানুনাশক স্প্রে করেন।

 

মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুর রহমান সাগর, ছাত্রদল নেতা সদর মাগফুফুর ইসলাম পাপন, মো.শাহিন, কামরুল ইসলাম মাসুদ, কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম, আরিফ খান, নাজিম পারভেজ অন্তু, আশিকুর রহমান অনি, হামিদুর রহমান সুমন, রাহিদ ইশতিয়াক, সাকিব, ফাহিম, প্রীতম, সীমান্ত, আমান, লিমন, হিরা, ইব্রাহীম, রাজুসহ মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন