Logo
Logo
×

রাজনীতি

আসুন, অসহায় মানুষের পাশে দাঁড়াই : মুহাম্মাদ সুলতান 

Icon

প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ০৪:০২ পিএম

আসুন, অসহায় মানুষের পাশে দাঁড়াই : মুহাম্মাদ সুলতান 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ বলেন মহানগরের সকল দায়িত্বশীল ও কর্মীগণ দেশের যেকোন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জনকল্যাণে কাজ করার মত প্রয়োজনীয় প্রস্তুতিও নিতে হবে।

মনে রাখতে হবে আমাদের আশেপাশে যে সকল অসহায় মানুষ আছে তাদেরকে যেন আমরা কোনো কিছুতেই ভুলে না যাই। আসুন আমরা অসহায় মানুষের পাশে দাড়াই। শুক্রবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

মুহাম্মাদ সুলতান মাহমুদ বিবৃতিতে আরো বলেন, বর্তমানে আমরা এক কঠিন সময় পার করছি; কিন্তু যদি আমরা সবাই যার যার অবস্থান থেকে জাতীয় পরামর্শ ও প্রশাসনিক নিদের্শনা সঠিকভাবে মেনে চলবো। 

মহানগরের সকল দায়িত্বশীল ও কর্মীগণ বাড়িতে অবস্থানকালে সকল শিষ্টাচার ও কাজের ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করবো;সরকার ঘোষিত স্বাস্থ্য সর্ম্পকিত নিদের্শনা মেনে চলবো; স্ব স্ব অবস্থানে থেকে বেশি বেশি কুরআন তেলাওয়াত ও আল্লাহ পাকের জিকির করবো এবং বেশি বেশি দোয়া ইউনুসের খতম পড়ার চেষ্টা করবো। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন