Logo
Logo
×

রাজনীতি

করোনা রোধে দোয়া করা ও সতর্ক থাকতে আব্দুল হাই’র আহ্বান

Icon

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৫:০৯ পিএম

করোনা রোধে দোয়া করা ও সতর্ক থাকতে আব্দুল হাই’র আহ্বান
Swapno

স্টাফ রিপোর্টার : সারাবিশ্বে মতো বাংলাদেশেও করোনা ভাইরাসে আতংকিত। এই মরনঘাতী নোবেল করোনা ভাইরাস থেকে জনসাধারণকে সচেতন করতে নানামুখী উদ্যোগ নিয়েছেন আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা।

 

করোনা ভাইরাস রোধে আতংকিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মহান আল্লাহ তায়ালার রহমত প্রত্যাশা করে সবাইকে বেশী বেশী দোয়া করা ও সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ।


বুধবার (২৫ মার্চ) এক বিবৃতিতে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেন, আল্লাহ তায়ালা মহান, দয়ালু ও ক্ষমাশীল। তিনিই একমাত্র আমাদেরকে এ গজব থেকে বাঁচাতে পারেন। সেজন্য আল্লাহর নিকট দোয়া চাচ্ছি এবং রহমতের প্রত্যাশা করছি। সবাইকে করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতন হবো এবং আল্লাহর কাছে ইবাদত করে বেশী বেশী ক্ষমা চাইবো।


মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক সরকার এ ভাইরাস মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি নিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে নারায়ণগঞ্জের প্রতিটি বিত্তবানদের প্রতি আহবান সাধারণ অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো।

 

তাই নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে সাধ্যমত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করছি।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক সরকার করোনা ভাইরাস মোকাবেলায় যে প্রস্তুতি নিয়েছে আমরা সকলে সহযোগিতা করবো।  ইনশাআল্লাহ আল্লাহ সহায় আছেন, আমরা এ ভাইরাস মোকাবেলায় সফল হবো ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন