Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়ার মুক্তিতে নেতাকর্মীদের স্বস্তি ও শঙ্কা

Icon

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৪:২৩ পিএম

খালেদা জিয়ার মুক্তিতে নেতাকর্মীদের স্বস্তি ও শঙ্কা
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শর্তাধীনে ৬ মাসের মুক্তিতে নারায়ণগঞ্জে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দোচ্ছাস সৃষ্টি করেছে। শহরে কোন ধরণের শো ডাউন না হলেও সকল স্তরের নেতাকর্মীরা খুশি। 

এ ব্যাপারে আলাপকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু জানান, গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় থেকে বেগম জিয়া বেড়িয়ে আসার সময় মহানগর যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন ও আমি সেখানে ছিলাম। নেত্রীর মুক্তিতে সবাই হাফ ছেড়েছে। 

গত মঙ্গলবার বেগম জিয়ার মুক্তিপ্রাপ্তির সম্ভাবনার কথা শোনার পর বাদ আসর উকিলপাড়া জামে মসজিদ এবং বাদ মাগরেব চারারগোপ মসজিদে তার জন্য দোয়া করা হয়। মহানগর যুবদল সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরসেদ বলেন, যে কোন কারণেই হোক সরকার যে প্যাচে পড়ে আমাদের নেত্রীকে মুক্তি দিয়েছে, এতে কোন সন্দেহ নেই। 

এ কারণে এ মুক্তিতে স্বস্তির সঙ্গে আমাদের মাঝে শঙ্কাও রয়েছে। যেখানে সরকার বার বার বলেছে, খালেদা জিয়ার মুক্তি বা জামিন আদালতের হাতে, এতে সরকারের কিছু করার নেই। সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে মুক্তি দেয়ার ব্যাপারটি অর্থবহ। পাইকপাড়ার বিএনপি কর্মী মোঃ শাহজাহান জানান, যেখানে করোনা থেকে বেঁচে থাকতে সাধারন মানুষকে স্বেচ্ছ্ াকোয়ারেন্টাইনে যেতে হচ্ছে, সেখানে 

দুই বছরের কোয়ারেন্টাইনে থাকা খালেদা জিয়াকে এ মুহুর্তে মুক্তি দেয়ার ভিন্নার্থ রয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন