Logo
Logo
×

রাজনীতি

করোনাভাইরাস প্রতিরোধে মহানগর বিএনপির লিফলেট বিতরণ

Icon

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৭:৫৬ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে মহানগর বিএনপির লিফলেট বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা ও প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।


বুধবার (১৮ মার্চ) বিকেলে নগরীর নবাব সলিমুল্লাহ রোড, কালীরবাজার, স্বর্ণপট্টি ঘুরে ঘুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্তৃক  ‘করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা ও প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন মহানগর বিএনপির নেতাকর্মীরা।

 

লিফলেট বিতরণকালে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু  সাধারণ মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান এবং কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।


এ সময়ে আরও ছিলেন, মহানগর বিএনপির সহসভাপতি ফখরুল ইসলাম মজনু, সহসভাপতি এড. রফিক আহমেদ, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম সজল, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু, সহপ্রচার সম্পাদক মাকিত মোস্তাকিম শিপলু, সহদপ্তর সম্পাদক মো. রোমান, সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, মহানগর বিএনপি নেতা জাহাঙ্গীর মিনাজী, বরকত উল্লাহ, আল মামুন, মহানগর শ্রমিকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মনির মল্লিক। সদস্য আলী আজগর, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন