Logo
Logo
×

রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ও মহানগর ছাত্রলীগের শ্রদ্ধা

Icon

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৩:৪৪ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ও মহানগর ছাত্রলীগের শ্রদ্ধা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ ।

 

এসময়ে নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সংসদ একেএম শামীম ওসমানের পুত্র একেএম অয়ন ওসমানের পক্ষেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দরা ।

 

মঙ্গলবার ( ১৭ মার্চ ) সকালে ২নং রেলগেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

 

মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কালে আরো উপস্থিত ছিলেন মহানগ ছাত্রলীগ নেতা আহাম্মেদ কাউছার, শুভ রায়, সাদ্দাম হোসেন জিতু, আসাদুজ্জামান, সুমিত, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান সৌরভসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন