Logo
Logo
×

রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ও মহানগর শ্রমিকলীগের শ্রদ্ধা

Icon

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ১২:৪৬ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ও মহানগর শ্রমিকলীগের শ্রদ্ধা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  মুজিববর্ষ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ ।


মঙ্গলবার (১৭ মার্চ) সকাল নয়টায় নগরীর দুই নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দি এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।


এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. কামাল হোসেন,  সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদ বাবুল, যুগ্ম সম্পাদক মোঃ আসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ সিকদার, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, যুগ্ম সম্পাদক রকিবুল হাসান রিয়ন,সহ সম্পাদক আলী হোসেন, জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ওবায়দুল রহমান আরিফ, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলামসহ জেলা ও মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন