Logo
Logo
×

রাজনীতি

মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর আওয়ামীলীগের শ্রদ্ধা

Icon

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ১২:৪১ পিএম

মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর আওয়ামীলীগের শ্রদ্ধা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মুজিববর্ষ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে  শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

মঙ্গলবার ( ১৭ মার্চ ) সকাল সকালে নগরীর দুই নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান  আনোয়ার হোসেন, আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, এড. মাহমুদা মালা, জিএম আরাফাত, প্রচার সম্পাদক এড. হাবিব আল মোজাহিদ পলু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সোহেল, কার্যকরী সদস্য মনিরুজ্জামান মনির, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক নুরুন্নাহার সন্ধ্যা প্রমুখ ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন