স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্র সমাজের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।
শাহাদাত হোসেন রূপুকে সভাপতি এবং রবিউল আউয়ালকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা ছাত্রসমাজ এবং শাহ আলম সবুজকে সভাপতি এবং ফয়সালউল্লাহকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের নারায়ণগঞ্জ মহানগর ছাত্র সমাজের কমিটি অনুমোদন করেছেন জাতীয় ছাত্র সমাজ এর কেন্দ্রীয় সভাপতি মোঃ ইব্রাহিম খান জুয়েল।
সেই সাথে অনুমতি প্রাপ্তির ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুনের সুপারিশে কমিটি অনুমোদন করা হয়।


