Logo
Logo
×

রাজনীতি

দেশের দুঃসময়ে বিএনপি জনগনের পাশে থাকে : খোরশেদ

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১১:০৪ পিএম

দেশের দুঃসময়ে বিএনপি জনগনের পাশে থাকে : খোরশেদ
Swapno

বন্দর প্রতিনিধি : মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, বিএনপি হলো  জনগনের দল। দেশের দুঃসময়ে বিএনপি সব সময় জনগনের পাশে থাকে। বিএনপি নেতা কর্মীরা  দেশ ও জনগনের সেবা করে । আমরা আজ নির্যাতিত।

 

১৬ মার্চ  (রোববার) বিকেল ৪টায় বন্দর রুপালী এলাকায় করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য গনসেচতনতা মূলক লিফলেট ও বিনা মূল্যে মাক্স বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 


তিনি আরো বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা বিচারে জেলে বন্ধী করে রেখেছে। তার পরও বিএনপি চায় দেশ ও জনগনের খেদমত করতে।  তারুন্যে অহকার তারেক জিয়া র্নিদেশে ক্রমে আমরা প্রতিটি পাড়া মহল্লায় জনগনকে সচেতন করার জন্য নির্দেশ প্রদান করেছে। আপনারা পরিস্কার পরিচ্ছন থাকবেন। হাত মুখ সব সময় পরিস্কার রাখবেন। 


বন্দর থানা যুবদলের সভাপতি মোঃ আমির হোসেনের সভাপতিত্বে লিফলেট  ও মাক্স বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, মহানগর যুবদলের সহ- সভাপতি সানোয়ার হোসেন, বন্দর থানা যুবদলের সহ-সভাপতি সোহেল খান বাবু, সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, ২২ নং ওয়ার্ড যুবদল নেতা কাজী সোহাগ, হুমায়ন, বন্দর উপজেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ খান, বন্দর থানা মহিলা দলের সভাপতি নাজমা বেগম, ২৬ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক ইলিয়াছ, ২৫ নং ওয়ার্ড যুবদল নেতা রাহিমসহ বন্দর থানা যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন