Logo
Logo
×

রাজনীতি

করোনা নিয়ে সচেতনতা জেলা আওয়ামী লীগের লিফলেট বিতরণ

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১০:৫৩ পিএম

করোনা নিয়ে সচেতনতা জেলা আওয়ামী লীগের লিফলেট বিতরণ
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার দুপুরে শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত শহীদ মো.বাদলের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়। তবে অসুস্থ্যতার দরুণ লিফলেট বিতরণে অনুপুস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

 

তিনি যুগের চিন্তাকে জানান, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে করোনা সম্পর্কে সচেতনা তৈরি করতে এই লিফলেট বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারিসহ নেতৃবৃন্দরা। আমি অসুস্থতার জন্য থাকতে পারিনি।   


জেলা আওয়ামী লীগের বিতরণ করা লিফলেটে সাধারণ মানুষকে জানানো হয়, দুই হাত সাবান দিয়ে ২০ সেকেন্ড পরিষ্কার করুন। হ্যান্ডশেক কোলাকুলি থেকে বিরত থাকুন। জ্বর, সর্দি শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন।


হাঁচি কাশির সময় টিস্যু অথবা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। জনবহুল স্থান বা গণপরিবহনে মুখে মাস্ক ব্যবহার করুন, জনসমাগম পরিহার করুন। যেখানে-সেখানে থুথু  ফেলবেন না। ময়লা কাপড় জমিয়ে না রেখে ধুয়ে ফেলুন। 

 

লিফলেট বিতরণের সময় জেলা আওয়ামীলীগের সেক্রেটারি ভিপি বাদল বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে হবে, সবাইকে সচেতন করতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু, দপ্তর সম্পাদক এম এ রাসেল, জেলা ব্যাংক ফেডারেশনের সভাপতি আবদুল কাদির, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মজিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন পাঠান, সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, অগ্রণী ব্যাংক সিবিএ সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন ভূইয়া প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন