যুগের চিন্তা ২৪ : নিজকে বাচাঁতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতার আওয়ামী লীগের মিছিলে যোগদান করেছে। নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে দিব্বি ঘুড়ে বেড়াচ্ছে হাইব্রিড নেতা নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম সাগর।
সাগর নিজেকে কখনো ছাত্রলীগ, কখনো ছাত্রদল নেতা পরিচয় দিচ্ছে। সাধারণ দলীয় কর্মীরা সাগরকে নিয়ে বিভ্রান্তিতে পঢ়েছে।
বিভিন্ন নেতাকর্মীরা জানায়, সিদ্ধিরগঞ্জে বন্ধ হওয়া আদমজী জুট মিলের চিহ্নিত সন্ত্রাসী মৃত গলাকাটা কাশেমের ছেলে রাকিবুল ইসলাম সাগর। সিদ্ধিরগঞ্জের গোদনাইল দক্ষিন কদমতলী কাশেমপাড়া এলাকার বাসিন্ধা রাকিকুল ইসলাম সাগর।
সাগর নিজেকে নেতা পরিচয় দিতে কখনো আওয়ামীগের কখনো বিএনপির নেতাদের সাথে বিচরণ করছে। এক পর্যায় বিএনপির নেতাদের কাছ থেকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ন সাধানর সম্পাদক পদটি বাগিয়ে নেন।
বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় নিজেকে আওযামীলীগ নেতা বানাতে বিভিন্ন নেতাদের শরণাপন্ন হচ্ছে। সাগর সরকার ঘোষিত আওয়ামীলীগের প্রায় মিছিলে যোগদান করে থাকে।
বিশেষ করে থানা ছাত্রলীগের সভাপতি হতে মরিয়া হয়ে উঠেছে বলে একাদিক সূত্রে জানায়। অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি হতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ ও সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুকে অনৈতিক বিনিময়ে পোষ্ট বাগিয়ে নিতে চাচ্ছেন।
তার এই দু’দলে থাকা অনেক নেতারা ভাল চোখে দেখছেন না। এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ন সাধানর সম্পাদক রাবিকুল ইসলাম সাগরের কাছে জানতে মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
এ ব্যপারে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু বলেন, সাগর আওয়ামীলীগের সাথে জড়িত তা আমার জানা নেই। প্রমান পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


