Logo
Logo
×

রাজনীতি

জাতির পিতার জন্মশতবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের কর্মসূচি

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১১:২১ এএম

জাতির পিতার জন্মশতবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের কর্মসূচি
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : ১৭ মার্চ জাতির পিতার জন্মশত বার্ষিকীতে নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ।


কমিটির দপ্তর সম্পাদক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ ১৭ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় ২নং রেলগেটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।


রাত ৮টায় ২নং রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে, চাষাঢ়াস্থ শহীদ মিনার প্রাঙ্গণে, খানপুর নিউ মেট্রো সিনেমা হলের সামনে ও মণ্ডলপাড়া সিটি করপোরেশনের সামনে থেকে এক যোগে আতশবাজি ফুটানো হবে।


১৭ মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকীর সকল কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন