Logo
Logo
×

রাজনীতি

সুবিধাবাদীদের জন্য নেতৃবৃন্দ বিরক্ত

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১০:৩৯ এএম

সুবিধাবাদীদের জন্য নেতৃবৃন্দ বিরক্ত
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : জেলা ও মহানগর আওয়ামীলীগের সম্মেলন বেশি দূরে নয়। নানান ব্লকে চলছে গ্রুপিং-লবিং। কমিটিতে ঠাঁই পেতে নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন পদ প্রত্যাশীরা।  নেতাদের প্রত্যাশা পূরণেরও একটা হাতছানি থাকছে অনেকের মধ্যে।

 

খোলাসা করে না বললেও আকার-ইঙ্গিতে পদ প্রত্যাশীরা নেতাদের বুঝিয়ে দিচ্ছেন। জেলা ও মহানগরের বিজ্ঞ ও প্রাজ্ঞ নেতারা ধীরে ধীরে এগোচ্ছেন। সকলেই তাদের পরিচিত। সাংগঠনিক যোগ্যতা সম্পন্ন, মাঠে ময়দানে পোড় খাওয়া ও একনিষ্ঠ কর্মীদের স্থান রয়েছে নেতাদের হৃদয়ে। সেই তালিকার জন্য কারো তদবীরের প্রয়োজন হবেনা।  

 

যোগ্য ও পরীক্ষিতরা মূল্যায়ন পাবেন। এদিকে, প্রাথমিকভাবে সুবিধাবাদীদের নিয়ে বেশ বিপাকে পড়েছেন বিজ্ঞ নেতারা। সুবিধাবাদীরা নানাভাবে বিরক্ত করছেন। পদ পাওয়ার জন্য অনৈতিক ইঙ্গিত করে অনেকে  বেয়াদবি করে বসছেন সিনিয়র নেতাদের সাথে। নেতারা মুখ ফুটে এসব প্রকাশ না করলেও বিরক্তি প্রকাশ করছেন। বলছেন, সুবিধাবাদীদের জন্য কাজ করা যাচ্ছেনা।


প্রকৃত কর্মীদের কাছে যেতে পারছেন না বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মহানগর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন । তিনি বলেছেন, এক সময় যারা আমাদের কঠোর সমালোচক ছিল তারাই এখন আওয়ামী লীগ করে। চতুর্দিকে সুবিধাবাদী মহলগুলো আমাদের জড়িয়ে রেখেছে। তাদের জন্য কর্র্মীদের কাছে যেতে পারি না, কর্মীদের ভালোবাসতে পারছি না।

 

১৯৭৫ সালে যেই অবস্থা ছিলো এখন সেই অবস্থার সৃষ্টি হচ্ছে। সত্যিকার আওয়ামী লীগ রাজনীতি করতে পারছে না। আজকে সুবিধাবাদী ব্যাঙ-কাউয়া-লাঙ্গল-ধানের শীষ সবাই এক জোট হয়ে আওয়ামী লীগ করি। কে যে খাটি আওয়ামী লীগ করে সেটা বুঝা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

 

১৯৭৫ সালে যে বিপদ হয়েছিলো, জাতিরজনককে হারিয়েছিলাম আজকে মনে হয় সেরকম আরেকটি আওয়ামী লীগ গঠন হয়েছে।  সেই আওয়ামী লীগের জন্য জাতির জনক কন্যা শেখ হাসিনাকে হারাতে হবে নাকি আমরা সেই অবস্থার মধ্যে, সেই চিন্তা ভাবনার মধ্যে আছি।


শুক্রবার (১৩ মার্চ) বিকালে শহরের ডায়মন্ড হল চত্বর এলাকায় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি, প্রয়াত শ্রমিক নেতা শুক্কুর মাহামদ এর স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


 আনোয়ার হোসেন আরো বলেন, শুক্কুর মাহমুদ সঠিক আওয়ামী লীগের রাজনীতি করতো। আমরা তার মতেই সেই আওয়ামী লীগ করতে চাই। সুবিধা বাদি মহল যারা আওয়ামী লীগ করে সে সমস্ত লোকদেরকে ঝেড়ে ফেলতে হবে। নতুবা আরেকটি ১৫ আগষ্ট হতে পারে। আজকে যারা সত্যিকার আওয়ামী লীগার আছে তাদের এখন চিন্তা ভাবনার সময় এসেছে।


তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতে, জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ অনেক বিজ্ঞ ও প্রাজ্ঞ। কিন্তু তাদের অনেকেই বয়সের ভারে ন্যুজ। দলের জন্য যা করার দরকার তা করতে পারেন না। বিশেষ করে মহানগরে দরকার তরুণ নেতৃত্ব।


কেননা, মহানগরের নেতাকর্মীরা এই মহানগরীতে অনেক নাজেহাল হয়েছেন। বিরূপ পরিস্থিতিতে পড়েও কোন সহায়তা পাননি দলের কাছ থেকে। এ বিষয়টা কেন্দ্র পর্যন্ত জানেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন