Logo
Logo
×

রাজনীতি

একই দল নীতির বিরোধ

Icon

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০২:২১ পিএম

একই দল নীতির বিরোধ
Swapno

বিশেষ প্রতিনিধি : নাসিক মেয়র ডাঃ আইভী, এমপি শামীম ওসমান ও সেলিম ওসমান একই দল করেন। সেলিম ওসমান সরাসরি না হলেও ঘুরিয়ে ফিরিয়ে আওয়ামীলীগ করেন। এবং একই রাজনৈতিক মতবাদে বিশ্বাসী। পার্থক্য রয়েছে কর্মকান্ডে। 


পার্থক্যের দেয়াল গড়ে উঠেছে নীতি-নৈতিকতার প্রশ্নে। মেয়র আইভী রাজনীতি করেন সাধারণ মানুষের জন্য। ওসমান পরিবারও সাধারণ মানুষের জন্য রাজনীতি করেন। এক্ষেত্রে তফাতটা খালি চোখে ধরা পড়ে বলে মনে করেন বোদ্ধামহল। 

 

তাদের মতে, যে সাধারণ মানুষের জন্য রাজনীতি করে বলে ওসমান পরিবার গলা ফাটায়। সেই আমজনতার কাছেই ওসমান পরিবারের গ্রহণযোগ্যতা দিনে দিনে কমছে। 

 

গ্রহণযোগ্যতার পারদ ঊর্ধ্বমুখি ডাঃ আইভীর দিকে। ডাঃ আইভী রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকেই ওসমান পরিবারের গ্রহণযোগ্যতার পারদ নিচে নামতে থাকে।  

 

মেয়র আইভী যতটা না ওসমান পরিবারের ভুলত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন-তার চেয়ে বেশি  নেতিবাচক কর্মকান্ড প্রত্যক্ষ করেছে নগরবাসী। 

 

পরপর কয়েকটি হত্যাকান্ড ঘটায় জনতা ওসমান পরিবারের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাতে শিখেছে। সবচেয়ে আলোচিত হত্যাকান্ড মেধাবী ছাত্র ত্বকী হত্যাকান্ড ওসমান পরিবারকে জনতার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। 

 

প্রতিবাদে সোচ্চার নারায়ণগঞ্জবাসী। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি ও সাংবাদিক হালিম আজাদ এই হত্যাকান্ডের বিচারের দাবিতে শামীম ওসমানকে গ্রেফতারের দাবি পর্যন্ত জানিয়ে ছিলেন। তিনি সেই দাবি থেকে একচুলও সরেননি। 

 

নিহত ত্বকীর পিতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি সম্প্রতি আক্ষেপ করে বলেছেন ওসমান পরিবারের পরাজয় ঘটবে। 

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদতে ওসমান পরিবারের পরাজয় ঘটে গেছে আগেই। এখন শুধু ধ্বসে পড়া বাকি। ওসমান পরিবারের প্রতি এখন আগের মত শ্রদ্ধাবোধ দেখায় না। অথচ প্রয়াত একেএম সামসুজ্জোহার সময়কালে এই পরিবারের গ্রহণযোগ্যতা ছিল সর্বজনবিদিত। 

 

শামীম ওসমানের বিতর্কিত কর্মকান্ডের দরুণ এমনটা হয়েছে। একই দলের লোকেরাই তাকে নিন্দার চোখে দেখে। শামীম ওসমান হয়তো ভাবেন তিনি যাই করুকনা কেনো দলের লোকেরা মুখে কুলুপ এঁেট থাকবেন। 

 

কারণ মুখ খুললে শুধু শামীম ওসমানের একার ইমেজ ক্ষুন্ন হবেনা, দলেরও ইমেজ ক্ষুন্ন হবে। কাজেই শামীম ওসমানের জন্য না হলেও কমপক্ষে দলের স্বার্থে সকলে মুখ বন্ধ থাকবে। 

 

কথায় আছে মানুষ ভাবে এক। হয় আরেক। শামীম ওসমানের  কোন কর্মকান্ডই চাপা থাকেনা। কাকতালিয়ভাবে তাঁর কর্মকান্ডগুলো বার বার বিতর্ক সৃষ্টি করে। 

 

পর্যবেক্ষক মহল মনে করেন, ত্বকী হত্যার বিষয়টি চাপা পড়লেও শামীম ওসমান হকার ইস্যুতে মাঠে নেমে মেয়রের সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ান। মেয়রকে হত্যার চেষ্টায় হামলাও চলে। সেই পরিস্থিতি পেছনে চলে গেছে। 

 

শামীম ওসমান আবারো নিজেকে মিডিয়ার সামনে আনতে হুট করেই নিজের অস্ত্রভান্ডারের কথা স্বীকার করলেন ডিসি, এসপি’র সামনে। ব্যাস, শুরু হয়ে বিতর্ক বিশ্লেষন। বয়ে যায় নিন্দার ঝড়। আবারো তাকে গ্রেফতারের ও জিজ্ঞাসাবাদের দাবি তুললেন নাগরিকসমাজ।

 

নগরবাসীর জানমালের নিরাপত্তার দায়ভার নিয়ে শামীম ওসমানকে হুঁশিয়ার করে দিলেন নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী। 

 

শামীম ওসমান এবারো বিস্ময়ে হতবাক হলেন। কারণ একই দলের লোক হয়েও নাসিক মেয়র ডাঃ আইভী তাকে বিন্দুমাত্র ছাড় দিলেন না। যা দিলেন সেটা বাঁশের চেয়ে কম কিছু নয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন