Logo
Logo
×

রাজনীতি

সুবিধাবাদীদের জন্য সত্যিকার আওয়ামীলীগ রাজনীতি করতে পারছেনা:আনোয়ার

Icon

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ১২:১০ পিএম

সুবিধাবাদীদের জন্য সত্যিকার আওয়ামীলীগ রাজনীতি করতে পারছেনা:আনোয়ার
Swapno

 

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, একসময় যারা আমাদের কঠোর সমালোচক ছিলো তারাই এখন আওয়ামী লীগ করে। চতুর্দিকে সুবিধাবাদী মহলগুলো আমাদের জড়িয়ে রেখেছে। তাদের জন্য কর্র্মীদের কাছে যেতে পারি না, কর্মীদের ভালোবাসতে পারছি না। ১৯৭৫ সালে যেই অবস্থা ছিলো এখন সেই অবস্থার সৃষ্টি হচ্ছে। সত্যিকার আওয়ামী লীগ রাজনীতি করতে পারছে না। আজকে সুবিধাবাদী ব্যাঙ-কাউয়া-লাঙ্গল-ধানের শীষ সবাই এক জোট হয়ে আওয়ামী লীগ করি। কে যে খাটি আওয়ামী লীগ করে সেটা বুঝা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। ১৯৭৫ সালে যে বিপদ হয়েছিলো, জাতিরজনককে হারিয়েছিলাম আজকে মনে হয় সেরকম আরেকটি আওয়ামী লীগ গঠন হয়েছে।  সেই আওয়ামী লীগের জন্য জাতির জনক কন্যা শেখ হাসিনাকে হারাতে হবে নাকি আমরা সেই অবস্থার মধ্যে, সেই চিন্তা ভাবনার মধ্যে আছি।
 

শুক্রবার (১৩ মার্চ) বিকালে শহরের ডায়মন্ড হল চত্বর এলাকায় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি, প্রয়াত শ্রমিক নেতা শুক্কুর মাহামদ এর স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

আনোয়ার হোসেন আরো বলেন, শুক্কুর মাহমুদ সঠিক আওয়ামী লীগের রাজনীতি করতো। আমরা তার মতেই সেই আওয়ামী লীগ করতে চাই। সুবিধা বাদি মহল যারা আওয়ামী লীগ করে সে সমস্ত লোকদেরকে ঝেড়ে ফেলতে হবে। নতুবা আরেকটি ১৫ আগষ্ট হতে পারে। আজকে যারা সত্যিকার আওয়ামী লীগার আছে তাদের এখন চিন্তা ভাবনার সময় এসেছে।
 

জেলা অটোবাইক শ্রমিকলীগের মো.সোহেল সরদারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম , মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জেলা শ্রমিক লীগ এর সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন আহম্মেদ বাবুল, সহ সভাপতি মঞ্জুর হোসেন, জেলা নৌ-যান শ্রমিকলীগ এর সাধারণ  সম্পাদক সবুজ সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, জাতীয় যুব শ্রমিক লীগ জেলার সাধারণ সম্পাদক সৈয়দ মোক্তার হোসেন , সহ সভাপতি সিরাজ উদ্দিন রাসেল, নিজাম উদ্দিন বিপ্লব প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন