স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা মহিউদ্দিন শিশিরের বাবা হাজী আমিন উদ্দিন দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে শয্যাশায়ী।
তার অসুস্থতার খবর পেয়ে শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বন্দরের সাবদী আইসতলাস্থ বাসভবনে ছুটে যান মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এড.সাখাওয়াত হোসেন খানসহ নেতৃবৃন্দ।
এসময় এড. সাখাওয়াত হোসেন খান অসুস্থ হাজী আমিন উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত আশু রোগমুক্তি কামনা করেন।
এড.সাখাওয়াত হোসেন খানের সাথে এসময় আরোও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য সচিব মজিবুর রহমান, জেলা যুবদলের সহসভাপতি পারভেজ মল্লিক, জেলা তাঁতীদলেল সাধারণ সম্পাদ মো.রুবেল, মহানগর তাঁতী দলের আহবায়ক মীর আলমগীর, সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক অপু রহমান, মো. হযরত আলী, হানিফ খান, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহবায়ক তাইজুল ইসলাম প্রমুখ।


