Logo
Logo
×

রাজনীতি

নাারায়ণগঞ্জে চলছে একপেশে রাজনীতি

Icon

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০১:২৭ পিএম

নাারায়ণগঞ্জে চলছে একপেশে রাজনীতি
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে একপেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নারায়ণগঞ্জের সর্বত্র অবস্থান নিলেও বিপরীত দিকে বিএনপি অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় আছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। 

 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় থাকলেও  নারায়ণগঞ্জ জেলার স্থানীয় নেতাকর্মীরা এই বিষয়ে শুধু কেন্দ্রের দিকে তাকিয়ে থাকে। যখন কেন্দ্র দিক নির্দেশনা প্রদান করছে তখন এই  জেলার নেতাকর্মীরা বিচ্ছিন্ন হয়ে কর্মসূচি পালন করছে এবং গুটিকয়েক নেতাকর্মী ফটো সেশনেই নিজেদের সীমাবদ্ধ রাখছে এমনটাই দাবি দলটির নেতাকর্মীদের।

 

অপর দিকে, এই জেলার আওয়ামী লীগ নেতাকর্মীরা যৌক্তিক বিষয়-বস্তুর উপর ভিত্তিকরে কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় না থেকে নিজেদের মতো করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আওয়ামী লীগ নেতাকমীদের কাছে কর্মসূচিগুলো যৌক্তিক মনে হলেও বিশিষ্টজনদের মতে জনগণের প্রয়োজনে একটি কর্মসূিচও নেই দলটির নেতাকর্মীদের। 

 

জেলা বিএনপির নেতাকর্মীদের দাবি, তারা শুধু কেন্দ্রের দিকেই তাকিয়ে থাকতে নারাজ। নিজেদের মতো করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার সামর্থ্য ও ইচ্ছা তাদের রয়েছে। তাদের ভাষ্য, বর্তমান সরকার বিএনপি নেতাকর্মীদের মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করলে হয়তো অনেক আগেই সভানেত্রী বেগম জিয়াকে কারামুক্ত করা সম্ভব হতো। তারা আরিও দাবি করেন, বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে পারে না। যেখানেই কর্মসূচি থাকে সেখানেই পুলিশ হানা দিচ্ছে এবং নেতাকর্মীদের টানা হেঁচড়া করে ভ্যানে তুলছে।

 

বিএনপির ক্ষেত্রে পুলিশের ভূমিকা এক রকম এবং ক্ষমতাসীনদের বেলায় উল্টো। আওয়ামী লীগ নেতা-কর্মীরা ঘন্টার পর ঘন্টার সড়ক অবরোধ করে সভা সমাবেশ করে এবং পুলিশ সেই সময় দলটির নেতাকর্মীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুলিশের এমন আচরণ কোনভাবেই কাম্য নয় বলে বিএনপির নেতাকর্মীরা মনে করেন।

 

খোঁজ নিয়ে জানাগেছে, এই জেলার আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে খুব বেশি আগ্রহ নেই সাধারণ মানুষদের। তাদের মতে মানুষের দাবি নিয়ে দলগুলো তাদের কর্মসূচি পালন করছেনা। রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থেই রাজপথ কাঁপাচ্ছে। তাদের এই কাঁপানোর কারণে সাধারণ মানুষদের পড়তে হয় দুর্ভোগে। ছোট্ট এই নগরীর বিশাল এই জনগোষ্ঠির চাপ সামলাতে পারছেনা। স্থান সংকুলন থাকা সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক দলগুলো নগরীর প্রাণকেন্দ্র চাষাড়াসহ এর আশপাশ এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। তাদের সেই সকল কর্মসূচির কারণে নগরীর যানজট বাড়ছে।

 

বিশিষ্টজনদের মতে, সরকার বার বার বিদ্যুৎ, গ্যাস ও তেলের দাম বাড়িয়ে চলেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উপর সরকারের নেই কোন নিয়ন্ত্রণ। সরকারের নিয়ন্ত্রণ না থাকার দরুণ ব্যবসায়ীরা একেক দিন একেক রকম দাম রাখছে। যখন লাগামহীন দাম বেড়ে যায় তখন সংশ্লিষ্টরা সরব হয় এবং আইওয়াশ করার জন্য বিভিন্ন অভিযান পরিচালনা করে। নৈতিক এই বিষয়গুলো নিয়ে ক্ষমতাসীনদের নেই কোন তাড়না নেই বিএনপিরও। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন