Logo
Logo
×

রাজনীতি

মহানগর বিএনপির সেক্রেটারি আবদুস সবুর সেন্টু

Icon

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০৬:৩৭ পিএম

মহানগর বিএনপির সেক্রেটারি আবদুস সবুর সেন্টু
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রথম যুগ্ম সম্পাদক আবদুস সবুর খান সেন্টু। স্ত্রীর উন্নত চিকিৎসার জন্য বিদেশে অবস্থানকালীন সময়ে ভারপ্রাপ্ত হিসেবে মহানগর বিএনপির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের জন্য আবদুস সবুর সেন্টুকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়ার জন্য আবেদন করেন বর্তমান সেক্রেটারি এটিএম কামাল। 

 

সোমবার (৯ মার্চ) তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর এই আবেদন করেন। কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহসাংগঠনিক সম্পাদক এড.আব্দুস সালাম আজাদ এবং মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম বরাবরও অনুলিপি পাঠিয়েছেন এটিএম কামাল। 

 

এব্যাপারে এটিএম কামাল বলেন, যেখানেই থাকিনা কেন দলের প্রতি আমার আনুগত্য ও দায়িত্বশীলতা বরাবরের মতো বজায় থাকবে। 

 

ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাওয়া আবদুস সবুর খান সেন্টু বলেন, আমি চেষ্টা করবো সতর্কতার সাথে আমার উপর দেয়া দায়িত্ব পালন করতে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন