Logo
Logo
×

রাজনীতি

৭ মার্চের ভাষণ ছিল স্বাধীনতার মূল প্রেরণা : আবদুল হাই

Icon

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০১:৫৩ পিএম

৭ মার্চের ভাষণ ছিল স্বাধীনতার মূল প্রেরণা : আবদুল হাই
Swapno

যুগের চিন্তা ২৪ :  জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল স্বাধীনতার মূল প্রেরণা। তার নিদের্শ মোতাবেক আমরা ৯ মাসের মধ্যে স্বাধীনতা জয় লাভ করেছি। তিনি আমাদের যুদ্ধের সময় ছিলেন না। তার পরবর্তিতে জাতীয় চার নেতা আমাদের নেতৃত্ব দিয়ে ছিলেন।  


রোববার ( ৮মার্চ) বিকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে জয় বাংলা সংস্কৃতিক ঐক্যজোট আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এসব কথা বলেন। 


তিনি এসময় নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ার জন্য নতুন প্রজন্মকে আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় বাঙ্গালির জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতি নিয়ত মৃত্যুর সাথে লড়াই করেছেন।


তিনি এ দেশের মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছেন। বঙ্গবন্ধু চেয়েছেন এদেশের মানুষ শিক্ষিত হয়ে দেশ পরিচালনা করবে। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বস্তবায়ন করে দেখিয়েছেন।


জয়বাংলা সাংস্কৃতিক  ঐক্যজোটের সভাপতি এড. মোহাম¥দ শরীফ হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা , জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চু, জেলা ব্যাংক ফেডারেশনের সভাপতি আবদুল কাদির, সদর উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার সভাপতি আবুদল কাদির, সদর উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার মো. জুলহাস এড. নুরুল হুদা

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন