Logo
Logo
×

রাজনীতি

মহানগরের তিন থানায় উদযাপন কমিটি করবে যুগ্ম সম্পাদকরা

Icon

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০১:৪৪ পিএম

মহানগরের তিন থানায় উদযাপন কমিটি করবে যুগ্ম সম্পাদকরা
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য মহানগর আওয়ামী লীগের তিন থানায় জাকজমকপূর্ণভাবে পালনের জন্য তিন যুগ্ম সাধারণ সম্পাদককে দায়িত্ব দেয়া হয়েছে। আগামী দুইএকদিনের মধ্যে তারা প্রতি থানায় একটি করে উদযাপন কমিটি করে দেবে। 


মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব সদর থানায়, জিএম আরমান বন্দর থানায় এবং শাহ নিজাম সিদ্ধিরগঞ্জ থানায় এই উদযাপন কমিটি গঠন করবেন। যেখানে একজন আহবায়ক এবং একজন সদস্য সচিব থাকবে উদযাপন কমিটিতে। 


সদরে এই আহবায়ক কমিটি করার ব্যাপারে যুগ্ম সম্পাদক আহসান হাবীবকে সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, বন্দরে যুগ্ম সম্পাদক জিএম আরমানকে সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা এবং সিদ্ধিরগঞ্জে যুগ্ম সম্পাদক শাহ নিজামকে সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল সহযোগিতা করবেন।      


শনিবার রাতে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সেক্রেটারি খোকন সাহা কমিটির নেতাদের নিয়ে বসে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।  


সূত্র জানিয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিন ঢাকায় প্যারোড গ্রাউন্ডের অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। 


ওইদিন তিন থানায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন সফল করার দায়িত্ব ওই আহবায়ক কমিটির। ১৯ মার্চ মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শহরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন