Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁ উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

Icon

প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৮:১১ পিএম

সোনারগাঁ উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : জাতীয়তাবাদী যুবদল সোনারগাঁ থানা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।

 

শনিবার (৭ মার্চ) বিকেলে সহিদুর রহমান স্বপনকে আহবায়ক ও আশরাফ ভূইয়াকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৩২ সদস্যের সোনারগাঁ থানা যুবদল এবং এড. সাদ্দাম হোসেনকে আহবায়ক ও মফিজুর রহমান সোহেলকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্যে সোনারগাঁ পৌর যুবদলের কমিটির অনুমোদন দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

 

সোনারগাঁ থানা যুবদলের কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়েছে ১২ জনকে এবং সদস্য করা হয়েছে ১৯ জনকে।

 

কমিটির বাকীরা হলেন যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, আশরাফুল আলম প্রধান, আশরাফ মোল্লা, পারভেজ সাজ্জাদ চৌধুরী চপল, কামাল হোসেন, রাসেল রানা, আব্দুল আলী, কাওসার হোসেন, আমির হোসেন, মোঃ কাওসার ও আবু তাহের। সদস্য মাসুম রানা, নিজাম উদ্দিন, শাহিন আলম জুবায়ের, আমজাদ হোসেন মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইয়াসিন, ইউনুস মিয়া, সুমন মিয়া রান্টু, মোঃ আতাউর রহমান, মোফাজ্জল হোসেন হিমেল, মকবুল হোসেন, নোবেল মীর, মতিউর রহমান মতি, আমিনুল ইসলাম, খন্দকার রেজাউল, অলিউর রহমান, শাহ আলম ও আল আমিন মোল্লা।

 

অপরদিকে সোনারগাঁ পৌর যুবদলের কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়েছে ১১ জনকে এবং সদস্য করা হয়েছে ১৯ জনকে।

 

কমিটির বাকী সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক জাহের আলী, শরিফুল ইসলাম শ্যামল, আবু সাইদ, মনিরুজ্জামান মন্টু, সৈকত হোসেন, মাসুদুর রহমান মিন্টু, আজহারুল ইসলাম, হযরত আলী রানা, জসীমউদ্দীন ও মো: আলামিন। সদস্য জাকির হোসেন, আশরাফুল ভুঁইয়া রিপন, আবু তাহের মিয়া, মোহাম্মদ হান্নান, পিয়ার হোসেন, জুলহাস মিয়া, ওয়াহিদুজ্জামান বকুল, এনামুল হক বাবু, মো: ইমরান, মোবারক হোসেন, মজিবুর রহমান, সজিব মিয়া, শহিদ মিয়া, মনির হোসেন, সুমন মিয়া, ওসমান মিয়া, ইমরান হোসেন বাবু ও আনোয়ার হোসেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন