স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ ।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে নয়টায় নগরীর ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দি এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদ বাবুল, যুগ্ম সম্পাদক মোঃ আসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ সিকদারসহ শ্রমিক লীগের নেতৃবৃন্দরা।


