বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রদ্ধাঞ্জলি
প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৭:২২ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ। শনিবার (৭ মার্চ) সকালে নগরীর দুই নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলি জানান তারা।
নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক পরেশ চৌধুরীর নেতৃত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল সাইফ রিজন, সহ-সভাপতি সালাম খন্দকার সেলিম, সহ-সভাপতি আলী মোর্তজা দুলাল, সহ-সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক রিপন চন্দ্র দে, সহ আইন বিষয়ক সম্পাদক লোকমান হাকিম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ জাফর আহমেদ প্রমুখ।


